শেষ চুমুক


পূর্ণ চাঁদের আলোয় ভেসে যাচ্ছে
নিস্তরঙ্গ মাটির পেয়ালা।
আকাশ-চাঁদের নিচে,
গোল হয়ে বসে মনে হয়
সমুদ্র নিকটে আর
দূর-নক্ষত্রকে ডানাওয়ালা মাছেদের সাঁঝ
তারই মধ্যে কোনো কোনো মুখ
উঁচু-নিচু হয়ে চাঁদের আলোয় দেখি জ্বলে
তখন গাছের পাতার ফাঁকে ঢেউ
গাছের পাতার ওপর
নক্ষত্রের লাল লাল ফল
মাটির পেয়ালা আর পাতা ও ফলের ছায়ায়
আমার শেষতম রাতের চুমুক…


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading