আমার রবীন্দ্রনাথ

আমার রবীন্দ্রনাথ চিরকাল আলোর প্রপাত
আমার ধ্যানের উৎস– দুঃসময়ে বিপদে-আপদে
ঝড়ে ও ঝঞ্ঝায় তিনি অলৌকিক সূর্যের মতন
আমাকে জোগান শক্তি অশুভের মুখোমুখি হতে ;
আমার পেছনে নিত্য সাহসের অমিয় বাণীর
অজস্র অস্ত্রের এক অফুরন্ত অস্ত্রাগার তিনি;
কুমানুষ কুলাঙ্গার জঙ্গলের অসুর উন্মাদ
তাঁর দিকে যতই হানুক কুৎসা আর নিন্দাতীর,
দুর্জনের অপবাদ কূটতর্ক প্রলাপ বচন
আমার রবীন্দ্র প্রেমে কী করে আঁচড় দেবে, বলো!
এ প্রাণে রক্তের ঢেউ খেলে যাবে যতক্ষণ ধরে
অপার ঐশ্বর্যে আর নিরঙ্কুশ নির্মল নেশায়
প্রাণ খুলে ততক্ষণ গাইবো আমি এ মাটির গান :
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।”


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading