আতাউর রহমান মিলাদ
পৃথিবী জুড়ে আলোর মিছিল,অর্জন চিহ্ন
স্রোত ভেঙে এগিয়ে যাবার প্রতিযোগিতা
সময়ের সূতো উসকে দেয়া গরিমা প্রকাশ
টিপসই ছাড়া কোন ঝণ নেই,আমার
নিরাভরণ সূর্যের পৃষ্ঠায় কাঁটাছেড়া ঘুম
মুঠোর ভেতর অপহৃত পিঁপড়ার মুখ
স্লো নেটে আটকে থাকা ভাসমান মেঘ
অন্যর কাঁধে ভর দিয়ে চলে খোঁড়া পথ
কথার বাকল ছেঁড়া বাদামের খোসা
উদযাপনহীন দিনে বাড়ে জলের পিপাসা






Leave a Reply