সাঈদা আজিজ চৌধুরী

তোমাকেই বলছি আর্যপুরুষ—
বুনেছ শাশ্বত শিল্প সোনা রঙ দেহে হৃদয়ের কোণে কোণে
ভালোবাসা বিপ্লব কানায় কানায় প্রেম পরিশোধ
নির্দ্বিধায় ফুটেছিল রক্তমঞ্জরী আপনমনে

শর্ত শুধু অগাধ অতল প্রেম-ভালোবাসা নির্মল
বেহিসেবী রঙিন পালক বিছিয়ে নির্ঘুম রাত
বাহারী ফুল পাতা কলি স্বর্ণলতা
বসন্ত উৎসবে সাজে আমার উদ‍্যান

পৃথিবীর সবটুকু রঙ ডানায় মেখে পাখির জীবন
স্মারকচিহ্ন রেখে গেলে শতাব্দীর মিহি চুম্বন

নক্ষত্র পুড়ে সারারাত ধরে সাথে সোনালি দেহ
খুব ভোরে পালক খসা পাখি তবুও ওড়ে
সাগরজলে ক’ফোঁটা অশ্রু নীরবে ঝরে
নিমেষেই মিশে যায় নীল তরঙ্গে

মেঘ যখন ভাঙে বাতাসের ভাঁজ ছিঁড়ে
মাটির ঘর ইটের ভাটার মতো অনর্গল পুড়ে


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading