ফারহানা খানম


সেই কবে থেকে শুরু মনে নেই
এখনো বাতাসে ভাসে আর্তনাদ
ক্ষুদার্থ শিশুর কান্না
মানুষের হাহাকার, বেদনাহত ক্ষোভ
সবই এতদিনে থেমে যাবার কথা ছিল ।
কথাছিল,
বাগান ভরে উঠবে বাহারি ফুলের সুগন্ধে
কথাগুল তেমনি আছে আশার সুপ্তিতে ;
যেমন আকাঙ্খায় থাকে প্রাপ্তিযোগ ।
হয়তো সপ্ন- বীজে ছিল অধরা কল্পনা তাই
হতাশার মাঝেওআছে সপ্নের অজস্রতা ।
তাই এখনো মুখে মুখে যুদ্ধের গল্প শোনা যায়
৫২ ,৬৯, ৭১ আজো স্মৃতিতে অম্লান ।
এখনো মানুষ নতুন ভোরের সপ্ন বোনে
নতুন কবিতা লেখে
বাগানে ফোঁটায় ফুল !!
উচ্চারিত হয় দৃপ্ত শপথ
তরুনের চোখে অনড় প্রতিজ্ঞা ।
তাই এখনো ,
আশার প্রদীপ জ্বেলে অপেক্ষায় থাকি
একদিন চেতনার জলে জ্বলবে আগুন!
আসবে স্বর্ণকণা ভোর …………..


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading