বৈশাখী সকালে নারীর সাহসিকতা

মঙ্গল শোভাযাত্রার ঢাক-ঢোল নিয়ে আসে একতার ডাক, 
আমরা বাঙালি, আমাদের শিকড়- মাটির গন্ধে,
নদীর স্রোতে,হাজার বছরের সাহসী হাসিতে।
ভালোবাসা মানে শুধু হৃদয়ের আলাপন নয়,
সংস্কৃতিকে তুলে ধরা,মানুষকে মানুষ হিসেবে বুকে রাখা।

ভোরেই ঘুম ভাঙল; জানালার ফাঁক দিয়ে দেখি
বৈশাখের প্রথম আলো, 
মনে হলো-আমাকেও কি নতুন করে শুরু করা যায়?
জীবনের পুরোনো দুঃখগুলো, বর্ষপুঞ্জির ধুলো হয়ে ঝরে যাক-
মানুষ হোক মানুষের আপন,
ভালোবাসা হোক প্রতিটি উৎসবের আলো।

শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালাম, 
লাল-সাদার জমিনে নিজেকে উৎসবে খুঁজে পেলাম। 
আমার ভিতরের রঙ-কেউ কেড়ে নিতে পারে না,
অনুমতি লাগে না,স্বাধীনতা আমার প্রথম বৈশাখের গান। 

পান্তা-ইলিশের সরস টানে, মেঠো স্বাদে জেগে ওঠে ঘর,
আলপনায় আঁকা স্বপ্নগুলো, রঙ মেখে ওঠে দরজার দোরগোড়ায়।
কারণ এই উৎসব,আমার মতোই প্রতিটি নারীর শক্তি,
প্রতিটি মায়ের স্বপ্ন,প্রতিটি মেয়ের নির্ভীক চলার গল্প বহন করে।

বৈশাখ এসেছে বলেই,আজ এমন সাহসী মনে হয়-
যেন নওরোজের আলোয় ভেজা এক সকাল
আমার ভেতর থেকে বলছে-
“তুমি নারী-তুমি নিজেই এক নববর্ষ, এক নতুন শুরু।”


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading