পান্তা কোথাও নাই

কল্পলোকের পান্তাবুড়ি
গল্প-পাড়া ছাড়ি
হন্যে হয়ে পান্তা খোঁজেন
গাঁয়ের বাড়ি-বাড়ি।

দেখে-শুনে অবাক লোকে
আজব ব্যাপার এ কী!
পান্তাবুড়ি কে সে, বাপু?
পান্তা-ই বা কী?

গাঁয়ে ছিলেন ত্রিকালদর্শী
মস্ত জ্ঞানী বুড়ো
প্রশ্ন শুনে চশমা এঁটে
হেসে বলেন, ‘ধুরো’।

গেঁয়ো যত – চিনিস না তো?
পান্তা, সে হয় ভাতে।
পান্তা পাবি শহরজুড়ে
পয়লা-বোশেখ প্রাতে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading