এভাবেই থেকে যাও
তারচেয়ে বরং তুমি এভাবেই থেকে যাও
একেবারে না থাকার চেয়ে সামান্যটুকু
থাকা ভালো।
পথিক চলে গেলে পথ তার নিরেট বুকে
যেভাবে আগলে রাখে পদচিহ্ন,
আমিও তোমাকে ঠিক সেভাবেই আগলে
রাখবো।
পঙ্কিলতার মাঝেও ঝিনুক যেমন
মুক্তোকে লালন করে সন্তপর্ণে- নাহয় তুমি
তেমন করেই বেড়ে উঠো আমার মাঝে।
মাছ যেমন জল ভালোবেসে সারাজীবন
বেঁচে থাকে,
তেমন করে আমিও তোমায় ভালোবেসে
পাড়ি দেবো একলা একা একজীবন!
চাঁদ কিন্তু স্নিগ্ধ দেহে কলঙ্ককে বহন করে
খুব নিরবে,
তুমি আমার কলঙ্ক নয়-
কঙ্কাবতী হয়েই থেকো- হৃদয় জুড়ে






Leave a Reply