বিমূর্ত বৈশাখ


স্মৃতির কার্নিশে জমে থাকা একলা চৈত্র
শেষ বিকেলের দীর্ঘশ্বাস
ক্যালেন্ডারের জ্যামিতি ভেঙে
বৈশাখ ঢুকে পড়ে শহরের ধমনীতে;
ট্রাফিক সিগন্যালে আটকে থাকা মানুষেরা
ভুলে যায় যান্ত্রিক পরিচয়।
​আল্পনার বাঁকে কোনো লোকজ নকশা নয়,
বরং ফুটে ওঠে শেকড়ে ফেরার তীব্র আকুতি।
মাটির সরায় রাখা পান্তা কিংবা ইলিশের ঘ্রাণ
এখন কেবল খাবার নয়—
ওটা আসলে সময়ের বিপরীতে জেগে ওঠা প্রকৃষ্ঠ প্রতিবাদ।
​কালবৈশাখীর চাবুকে আকাশ যখন চিরে যায়,
আমি দেখি ভেতরের দ্বিধাগুলো ছিন্নভিন্ন হচ্ছে।
ধুলোর আস্তরণ সরিয়ে বেরিয়ে আসছে এক নগ্ন সত্য—
আমরা আসলে কেউ পুরনো হতে চাই না,
সবাই একটা নতুন ভোরের অপেক্ষায়
ছাল-পাল্টানো কোনো এক অস্থির সরীসৃপ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

One response to “খাতুনে জান্নাত”

  1. খুবই ভাল লাগল

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading