সারেং
ফাগুনে কাঁপন লাগে পলাশ হাওয়ায় হাওয়ায়
শালুকের কাতরতা এখন আর নেই, রয়েছে খিলান।
এই জেনে পোশাক পাল্টে আহারে বসলাম
শাল ফুলের অসামান্য সহ্য, ঋতু সম্মৎস্বর
জেগে থাকা ভোরের মণ্ডল, ঘনবন পার হয়ে যাই
পানপাত্র হাতে বৃন্দাবনী সারেং
এই ফাগুন রাঙা আবহাওয়া দূর্বাদল দোলায়
তোমার আগমনে রন্ধনশালা উন্মাদ
ছায়াদের সংসার ভেঙে দু’মুঠো মহাময়ফুল
চন্দ্রোদয় এখনো বাকি,
সাতটি বর্ণে ক্রীড়ারত পঞ্চপাতার আম্রজল






Leave a Reply