শান্তি কি এক অভিলাষ
কত বিবর্ণ মুখ এসে ফিরে গেছে ধীর পায়,
একদার ভাবনা উজ্জ্বল মনের রাস্তায়
সে রাস্তার দুপাশে ছিল নীল পাহাড়ের স্নেহ-
নাচতো পুষ্পের ঝাড় রংধনুর প্রেম ঝরা ভালোবাসা নিয়ে।
আজ কেন সে পথ রুদ্ধ?
রূপবতী কত পুষ্পিত তরু
সে পাহাড়ের গায় অবসন্ন
কিসের আঘাতে মৃতপ্রায়।
তখন সে পথটা ছিল স্বপ্নের মতো,
সে পথ ধরে চলেছি দূর কোন জাদুর অরণ্যে।
স্বপ্ন আঁকা আমার চোখে মনে,
চারপাশে, গড়ে উঠেছিল শান্তির এক নিবাস।
আজ কেন সে শান্তি বিদগ্ধ,
একদার সতেজ বৃক্ষের ডগোমগো ডালপালা-
সব পুড়ে হয়েছে ছাই।
কে জানে বিদ্যুতের আঘাতে,
কি আগ্নেয়াস্ত্রের ঝাঁজে?
মনে হয় মরে পরে আছে
শান্তি নামের এক অভিলাষী কন্যা!






Leave a Reply