বৈশাখী পদাবলী

বৈশাখ
সহসা নোতুনের জয়গানে জাগায় জীবন
আনন্দের মেলায় নিয়ে আসে উচ্ছ্বাস
বৈচিত্র্যময় জীবনকে ক’রে তোলে দৃঢ় প্রত্যয়ী
প্রেমের মাধুরী মিশিয়ে

বৈশাখ
লাগামহীন পাগলা হাওয়ায় দুলে ওঠে মন
টিকে থাকতে শেখায়
সাথে নিয়ে সুবাসিত ফুল আর সজীব পাতা
হরষিত বরষায় যেন অমৃতের স্মৃতি চিহ্ন হয়ে

বৈশাখ
সৃষ্টিশীল এ’ আমাদের যোদ্ধা জীবন
সংগ্রামে সাফল্যের পথ বাতলে দেয়
সাবলীল সাইরেন বাজিয়ে
স্বপ্নের ভেতরেও ছড়ায় উদ্দীপ্ততার সুঘ্রাণ

বৈশাখ
ঘুণপোকার রাজত্ব করে তছনছ
বদলায় খুঁটি পচা দড়ি’র দৌরাত্ম্য থেকে
‘শঙ্কামুক্ত হবার জ্ঞান করে নিত্য দান
যত জঞ্জাল অনিয়ম অবসান নব আহ্বান

তাই হে বৈশাখ নববর্ষ
তোমাকে সংগ্রামী শুভেচ্ছা
পরম প্রভু’র অপূর্ব নেয়ামত তুমি
আমাদের ভুবন থাকে যেন শান্তিতে আচ্ছন্ন হয়ে
মনোমুগ্ধকর মহুয়ার সুগন্ধি’র মতো
আমাদের যাপিত জীবন


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending