বক্রতা

কবির সঙ্গে মেট্রোস্টেশন এর বাইরে দেখা
ঘাড় নীচু করে বেরিয়ে আসছেন 
যেন এক সাধারণ লোক।
(তাঁকে নিয়ে আমাদের কত গল্প, আলোচনা নিজস্ব বৃত্তে )
সচকিত করে নমস্কার জানাতেই  
সম্বিত ফিরে পেলেন।
তাকালেন স্পষ্ট চোখে মুখের দিকে, 
মুখে যোগ হল যেন কয়েকটি বাড়তি রেখা।
(শূন্যতা, রহস্য ও কৌতুকঘন মাত্র কয়েকটি রেখা।) 
তবে কী কবি আর অকবির চেহারার পার্থক্য 
কিছু বক্র রেখা!
কবিতা কি আসলে সেই সব বক্র রেখার সমাবেশ
যারা পরস্পর কাটাকাটি খেলে একে অন্যকে
ভেদ করে যায় চরম অশ্লেষে…


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading