ওহে মানুষ

ওহে মানুষ
তুমি কি ভুলে গেছো—-
মায়ের জরায়ু থেকে কাঁদতে কাঁদতে স্বর্গ থেকে একদিন
নেমে এসেছিলে এই স্বপ্নপুরিতে…

মা ও বাবা নামে যে দুজন অলৌকিক দিব্যমানুষ
তোমার বেড়ে উঠতে সমূহ অনুপানের সবররাহ
আজীবন সুষম রেখেছে—
এই পৃথিবীতে তারাই তোমার এ্যাঞ্জেল…ছিলো!

তুমি সাবালক হতে হতে তাদের বিরুদ্ধেই তোমার
প্রথম অনুযোগ তুলে ধরলে,ভালোবাসার অসম বণ্টনে।

এই ছায়াকুঞ্জের প্রেম ও প্রত্যয়ে পেতে চাইলে সমগ্র মানব।
দ্বিধা ও সন্দেহে ক্ষত-বিক্ষত মন তোমার পেলো না কিছু

যখন তুমিও পিতা কিংবা মাতা—সম্পর্কের সুতো
ছড়িয়ে গেলো নদীর মতো বহু শাখা ও প্রশাখায়—-
তটের সীমানা ছেড়ে অনুযোগে তুমি প্লাবন ভাসালে—-

আজীবন কাটালে তুমি অভিযোগ আর বিষোদগারে—
কণ্টকাকৃত বনে মরিচিকাময় তুমি অন্ধ ফুটালে ফুল!

যখন তুমি অভিজ্ঞতা রসে সিদ্ধি পেলে দ্বৈত-অদ্বৈত বিদ্যায়
তোমার উপলব্ধির জগৎ নিত্য অনিত্যের তীরে বিদ্ধ হলো
হঠাৎ তুমি আফসোস করতে করতে বিদায় নিলে অকস্মাৎ!

হায় জীবন,
এমনই তোমার রঙ্গ ও বিভঙ্গ!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

One response to “দিলারা হাফিজ”

  1. অভিনন্দন কবি। শুভ নববর্ষ

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading