বারোমাসি কোকিল

কোকিল ভালো
হ’লে কোকিল বারোমাসি।
বসন্তের যে কোকিল হয় সে কোকিল নয় তো
জটিল কুটিল ষড়যন্ত্রী;
সর্বনাশের কলকাঠি তার হাতে থাকে।

চাতুরিতে মন থাকে হাঁ ওই কোকিলের
স্বরে থাকে কালা যাদু :
মালা ভেবে গলায় নিলে গলগণ্ড হয়
ভালোবেসে বুকে নিলে  মরণ যক্ষ্মা!
সুর দিয়ে তার     পো ড়া র স্ব ভা ব।

এমন কোকিল চায় না তো কেউ
বসন্তে যে গলা ছাড়ে!
মরার কোকিল মরলে ভালো
ফাটা গলায় মন বসে না;
ভাল্লাগে না আর কোকিলের সাতসতেরো!

ফাগুন গেলেই ফুরুৎ কোকিল –
আগুন জ্বেলে বুকে আমার দ্রুত পালায়!
সুখের দিনে ঘুরঘুর করে পায়ের কাছে
আহা মরি – কাকের বাসায় ডিম পাড়ে সে –
দুঃখের দিনে আর চেনে না দূর থেকে কু-কুহু করে!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending