মেডুসা

জল থেকে জন্ম নেয়া আগুন আমি
চোখে অনন্ত সম্মোহন,
বারবার ভেঙে দেয় দেবতার ধ্যান।
বীরেরা হয় নতজানু,
পাণিপ্রার্থীর দীর্ঘ লাইনে বাঁধে হট্টগোল তুমুল।

উপেক্ষা করি তাদের।
উপেক্ষা,
এবং উপেক্ষা।

কাপুরষ পসাইডন!
প্রত্যাখানের আগুন ঝলসে দিয়েছে তোমার অহমিকা
পুস্পোদ্যান তুমি লুটবে,
কিন্তু পুস্পাঞ্জলি পাবে না।

এই চোখে চোখ রেখো না
পাথর হয়ে যাবে।

আমাকে খুঁচিয়ো না
হিসহিসিয়ে উঠবে আমার প্রতিটি কেশ
জল থেকে জন্ম নেয়া আগুন আমি
দোহাই,
চোখে চোখ রেখো না
পাথর হয়ে যাবে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

6 responses to “সাদিয়া নাজিব”

  1. সুন্দর কবিতা, ভালো লাগলো

  2. চমৎকার

  3. জল থেকে জন্ম নেয়া আগুন আমি

  4. সাইফুল্লাহ মাহমুদ দুলাল

    ———————————

    জল থেকে জন্ম নেয়া আগুন আমি

  5. মুগ্ধতা নিয়ে পড়েছি

  6.  অ্যাভাটার
    অজ্ঞাতনামা

    চমৎকার লেখা

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading