প্রেমিকরাই কেবলমাত্র প্রকৃত মানুষ
কবি হ’লে তোমার মতো একটা কবিতা লিখতাম,
শিল্পী হ’লে একটা ছবি আঁকতাম
কিংবা মূর্তি গড়তাম ঠিক তোমারই মতো…
এ’সব কিছু হ’তে না চেয়ে
বরং আজীবন প্রেমিক হ’তে চেয়েছি,
কায়মনোবাক্যে শেষপর্যন্ত
শুধু তোমাকেই পেতে চেয়েছি প্রেমিকা হিসেবে…
প্রেমিকরাই কেবলমাত্র প্রকৃত মানুষ।
বেশি কিছু চাইব না…দিয়ে দেব সঅব
ব্যস্ত?
বেশ তো,
সময় ক’রে দিনে নিদেনপক্ষে একটিবার এসো…
নির্দ্বিধায় ডেকো চেনা নামখানি ধ’রে;
আমার চুলো আছে,
তুমি চাল নিয়ে এসে
রোজ দু’মুঠো ভাতে ভাত ফুটিয়ে দিও,
গরমভাতে বিশুদ্ধ গাওয়া ঘিয়ের মতন প্রেম মেখে মেখে খেয়ে নেবো ওই পানপাতা মুখটির দিকে চেয়ে চেয়ে!
আশুতোষ,কোনোকিছু বেশি লাগবে না আমার,
বরং ধামা উপুড় ক’রে দিয়ে দেবো
নিজের ব’লতে যা আছে সঅব।






এখানে আপনার মন্তব্য রেখে যান