রবীন্দ্রনাথ
এক টেবিলে রবীন্দ্রনাথ
এই টেবিলে তুমি
চিরকালের বাংলা আমার
প্রিয় মাতৃভূমি
তোমার জন্মে পূর্ণ আমি
ধন্য তোমার জন্য
অন্ধকারের জীব জানোয়ার
অসভ্য সব বন্য।
রবীন্দ্রনাথ আমার হাসি
আমার অহংকার
তাঁর তুলনা তিনি ছাড়া
কেউ কি আছে আর?
বিশ্ব জানে তিনিই সেরা
প্রেমের মুকুট মণি
তাঁর নামে এক প্রেমের রাজা
দিচ্ছে জয়ধ্বনি।






Leave a Reply