বখে যাওয়া রবীন্দ্রনাথ
চুরুটে পা পিছলে
গাঁজায় নিমগ্ন
আমার বখে যাওয়া রবীন্দ্রনাথ!
রাত রজনীর তিমির ভাঙা
সুর কাঁপানো
গীত লহরীর মূর্ছে যাওয়া
রবীন্দ্রনাথ!
হাস ফাঁস এই সমাজ জীবন
তাল মেলানো ফিনাইল এর
এই তীব্র ঘ্রাণের রবীন্দ্রনাথ!
কতটা আপন, কতটা কাছের
নেশায় মাদক লুটেরা জানে!
হাসি কান্নার ভেলায় ভেসে
রবীন্দ্রনাথ স্বয়ং এসে
দ্বার খুলে দেয়
আর বলে যায়
অপেক্ষাতে ছিলেম পাগল
তুই আসবি বলে!
হাসির রেখায় মিলন মায়ায়
সেজেছিলাম, সাজিয়ে ছিলাম
মনের বাসর!
তোর অপেক্ষায়!
আরে পাগল! তুই এলি তবে!
অবশেষে!






Leave a Reply