লাশ

ঘটনা কী? তুমি ইদানীং ধারের কাছেও নেই যে
চিত্তলোলুপ নাটক, সম্মোহনী সিনেমা, খেলাধুলার।
অথই আড্ডা- গনগনে তর্কাতর্কি
কৌশলে এড়িয়ে এড়িয়ে যাচ্ছ হঠাৎ , কী ব্যাপার?
পাশ ফিরে থাকছ গহীনের গান- কবিতা ক্লিভেজের।

ডোরবেল, ফোন বাজছে; শিশুকান্নার সমান
এটা সেটা বলাবলি করছে চারপাশের মানুষ
বোবা নও।
খনার ভয়াবহ পরিণতিও তোমার নয়।
কথা বলতে নারাজ তবু তুমি
রিমান্ডে নেয়ার পরেও
কোন ওষুধেই জবান না- খোলা যেন জঙ্গি জানোয়ার।

অতৃপ্ত তুমি, অসুখী তুমি; ব্যাকুল বেডে; মানেটা কী?
পরশে পদ্মার ঢেউ আছড়ে না পড়তেই
চুমুতে তুমি চৌচির না হতেই
পাপড়ি পেলবতায়

জড়িয়ে থাকার জাদু তোমার হারিয়ে যাচ্ছে, কোথায়?
কীসের আলামত, এইসব? বিচার চাই, বিচার চাই-
মশাল মিছিলের দিকে হানছ তোমার বিদ্রুপের হাসি।
গরীবের গোঙানিতে, অসহায়ের আহাজারিতে
ক্ষতবিক্ষত হচ্ছ না যে আর।
বিরতিহীন বমি করে দিচ্ছ দুনিয়ার
যতসব সম্পর্ক সম্পদের ‘পর
নীরবে লাশ হয়ে শুয়ে আছ তুমি, কষ্ট কফিনবন্দি।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading