অবুঝ হাতে
ধারণ করা কৃষ্ণচূড়া রঙে
বেঁধেছিলে রাঁখি
অবুঝ হাতে।
আজ সে রঙ আকাশের প্রান্তসীমায় মিশেছে রঙধনুতে।
সময়ের অন্তহীন ভেলায় যাত্রী দু’জন ক্লান্তপ্রান
মাঝ রাতে খেয়ালী বিধি,
ঝলমলো রাত্রির কিনার জুড়ি মেলেছে পাখা
অরাতি বেভুল গায়েবি আওয়াজ স্বপ্নোত্থিত আঁখি।
এ কেমন ললাট লিখন বেঁধে দিলে বিধি
সময়ের ডোরে টেনে নিলে অন্তর্যামী।






Leave a Reply