সিরয়লিলি
দাঁড়িয়ে আছি নিঃশঙ্ক
আগুন ও কয়লার জ্বলন্ত হল্লা
চূড়ার স্বপ্নে এত দূর!
পৃথক জনক দৃষ্টি শুধু
ঠান্ডা এ চাঁদ, মণিপুরি ঘুঙুর বাজে
নৃত্যের তালে ঘুম যায় পাহাড়ি নারী।
দূর থেকে দেখি—
স্মৃতির ওভেনে লকলকে বিদ্যুৎ
জনতান্ত্রিক কানুন ভেঙে স্থিতি এই শূন্যতা
উড়ন্ত স্যাটেলাইট-ঘেরা কাঙ্ক্ষিত ই-মেইল
অতঃপর সরে আসা নিঃশব্দ
পাহাড়চূড়ার সিরয়লিলি,
আমি তার একক দেবতা।






Leave a Reply