শঙ্খ-মিথুনবেলা
তোমার চোখে হৃদয় হরণ তীব্র আদর মেখে
খুচরো হয়ে যাচ্ছে আবেগ বর্ষাসোহাগ মেঘও
খুঁজতে থাকি অবেলা রং সান্ধ্য আবির মেলা
যে যেভাবেই দেখছে দেখুক, আঁকছি বুকের খাঁচায়
কথার মোহ যতটা আঁকা উড়াল কাজলপাখি
তুমিও আজ ভোকাট্টা হও, ইচ্ছে মতো উড়ি
মন কেমনের পাখায় নাচে স্বপ্নবিভোর হাওয়া
কতটা পেলে দুঃখ-সাথী পরদেশী কোন্ হৃদয় !
এই দ্যাখ এই —
গুটিয়ে নিচ্ছি পলাশ মনের কথা
যত্নঠোঁটের ভাষাও বোবা; বধির হলে তুমি
তোমার আমার যুদ্ধ জারি ভ্রমর মধু নেশা
বাঁচিয়ে রেখো একফালি চাঁদ শঙ্খমিথুন বেলায়…






Leave a Reply