কাছে-দূরে
এই যে তুমি কাছে থেকেও দূরে এখন
ফর্সা গালে কালো কালো বিন্দুদের আজ ঘর সংসার
কন্ঠটা ঠিক আগের মতো
হাসিটাও কাচ ভাঙা ঠিক, দেয়াল ছুঁয়ে ফিরে আসে
সেই তুমি আজ কাছে থেকেও দূরে এখন।
ভাঙার পরে জোড়া লাগা কাঁচের মতো
আমরাও তো ভাঙার পরে জোড়া হলাম
দাগটা চোখে না পড়লেও
হাত বুলালে হাতে লাগে
বুঝতে পারি সবকিছু আজ, মসৃণতার ভান ধরলেও
মসৃণ নেই এই অবয়ব।
ঠিক বুঝে যাই শূন্যতায়ও ফাটল আছে,
সেই ফাটলে আগাছাদের জমাট আসর!






Leave a Reply