মিছিলের দুর্ভাগা মুখ
তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই বন্ধু দ্বন্দ্ব ওই লাল পিঁপড়ের সঙ্গে কিছুক্ষণ নরম সুড়সুড়ি দিয়ে হঠাৎ যে কামড় বসায় ওষ্ঠে ও অধরে ভীমরুলের মতো ঝাপটে প'ড়ে যেসব ইতর মাথার উপর মার্কিন ঈগল হ'য়ে তোমার সঙ্গে আমার কোনো যুদ্ধ নেই বন্ধু যুদ্ধ যতো শুয়োর আর অসুরের বিরুদ্ধে শখের কচুক্ষেত নষ্ট করে যারা সুরের সেতারা যারা ভেঙে করে খানখান প্রত্যহ আসরের প্রাক্কালে না, তোমার সঙ্গে আমার কোনো বিরোধ নেই বিরুদ্ধ বেষ্টনী শুধু তাহাদের ঘিরে সুস্থ শরীর বেঁধেধ'রে যারা অস্ত্রোপচার করে রূপোর মুদ্রার লোভে প্রেমিকাকে পাঠায় যারা ঠেলেঠুলে মনোরোগী সাব্যস্ত ক'রে পাবনার হেমায়েতপুরে ঘৃণা আর প্রতিরোধ শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধে যারা লুটেরা হয় দুর্ধর্ষ লম্পট সাম্রাজ্যের মোহে হন্যে হ'য়ে সত্য খোঁজে যারা ক্যাবল চড়াবে ব'লে অত্যাচারীর শূলে তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই বন্ধু ছন্দের পতন নেপথ্যে যারা নীলনকশা করে কবিকুলে চক্ষুশূল তারা তাদেরই বিরুদ্ধে আমার যুদ্ধের আয়োজন। কামানের বদলে ঘৃণা বারুদের বদলে শব্দ আছে আমার ছাইভস্ম মিসাইল তুচ্ছ মানি তাই ভয় নাই পারমাণবিকে হৃদয়ের মতো পরম মানবিক অস্ত্র তো তাহাদের নাই। তোমার জন্যেই তো যুদ্ধ আমার তুমি কি আমার প্রতিদ্বন্দ্বী নাকি? বন্ধু তুমি। তোমার আমার বন্ধন বজ্র আঁটুনি ফস্কা গেরো নাকি? আমরা তো প্রণয়ের প্রতিজ্ঞায় বাঁধা। গাঁটছড়া আমাদের আত্মায়-আত্মায় বাঁধা হ'য়ে গ্যাছে। সহযোগী তুমি সহযোদ্ধা সহমরণে ক্ষতি কী? আজ আর কথা নয় এটা ওটা ব্যথা নয় মৃত্যুতে হোক সত্যিকারের পরিণয় আমাদের পরিচয় হোক 'মিছিলের দুর্ভাগা মুখ' ব'লে মৃত্যুই বিকল্প আজ; মৃত্যুতেই মুক্তি! সূর্য আর সূর্যমুখী আমরা দু-জন চিরদিন মিলেমিশে শুধু শান্তি রচনা করি আমরা তো মরি না আমাদের হ'য়ে আর কেউ মরে তাইতে আমরা প্রণয়ী প্রণয়িনী হই চিরঞ্জীব হ'য়ে যাই তাহাদের ত্যাগে! কারা মরে তারা? - ক্যানো করে স্বেচ্ছামৃত্যু বরণ? - আমরাও মরেছিলাম তাহাদের হ'য়ে তাহাদের মতোন তারাও একদিন ভালোবেসে অমর হয়েছিলো আমরা য্যামন অমর হয়েছি মৃত্যুকে ভালোবেসে খুব। যুদ্ধ তো আমাদের স্বভাবের বিপরীত। যতোই না ক্যান যুদ্ধ হোক পৃথিবীতে দ্বন্দ্বের আবর্তে বন্দী যারা যুদ্ধ তো তাদের জন্যে আমরা তো প্রেমিক-প্রেমিকা ভালোবাসা দিয়ে একদিন আমরা ঠিকঠাক জয় ক'রে নেবো যুদ্ধ ছাড়া যারা কিচ্ছুটি বোঝে না তাদের হৃদয়। পৃথিবী তখন শান্তির ঘরবাড়ি হবে নিবিড় শান্তির ছাদ হবে মাথার উপর অসীম আকাশ কর্তৃত্বহীন তখন শুধু ভালোবাসাবাসি। নতুন দিনের অভিধান হবে আমাদের হৃদয় সেদিন যাহাতে ওই 'যুদ্ধ' শব্দটি থাকিবে না পুষ্প চন্দন ধান্য দুর্বা অমৃতের নির্ঝর থাকিবে থাকিলে থাকিতে পারে ঊষার কূজন শিউলি ও শিশির উহাতে শুধু ওই সন্ন্যাসহীন যুদ্ধ থাকিবে না।






Leave a Reply