রুনু ১০

রুনুর গলা ব্যথা খুকখুকে কাশি 
আমাদের লাল বারান্দায় বসে
আম্রপালীর পাতায় ঠোঙার মতো
ঘর বেঁধেছে লালপিঁপড়েরা
সেদিকে তাকিয়ে তাকিয়ে রুনু ঘর খোঁজে
বারান্দা তো ঘর নয়

ফেটে ওঠে জমির মতো
গলা ব্যথা
টকটকে চোখ
সাষ্টাঙ্গ রুনু
শরীরের রক্ত ঘাম সব দিয়ে আলপনা আঁকে

ফিঙেদুটি চঞ্চল ল্যাজে তালে তালে টি টি করে বাজনা সাজায়
রুনু হঠাৎ নাচতে গিয়ে আলোর মুদ্রা আঁকে অনামিকায় 
তার চোখে লালপিঁপড়ে 
আর আম্রপালির পাতায়
পঁচিশে বৈশাখ

রুনু লাল বারান্দায়
তার সামনে নাচ বাজায় ফিঙের জোড়া

তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা
ততক্ষণে ফিঙে দম্পতি উড়ে চলে যায়
কী জানি কোথায়

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

2 responses to “মানস চক্রবর্তী”

  1.  অ্যাভাটার
    অজ্ঞাতনামা

    ধন্যবাদ

  2.  অ্যাভাটার
    অজ্ঞাতনামা

    খুব সুন্দর একটা কবিতা

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading