মন সুন্দরী
বোতলের ছিপি খুলে হু হু বাতাস ঢুকে যায়
বহুবার দেখা গেছে কোল্ড ড্রিংকস পানে ;
অমূল্য সময় ঝরে গেছে প্রহর প্রেম প্রার্থনায়
দুঃখ সমৃদ্ধ আগুন অনুভূতি রাত গোপনে
ঝরাপাতা মুগ্ধতা শীত আকুলতা মন গৃহকোণ
বেহাগ ভ্রমণে কাল ঋতুচক্র প্রতীক্ষা ছায়া অশরীরী ;
ঘন কুয়াশায় মন মাঘের প্রহর ছায়া কফিনে রোদন
একলা বাতাসে হাহাকার হৃদয় পরস্পর মন সুন্দরী
রাত খুলে যায় হৃদয়ের অর্গল চাঁদের মায়াজাল
পথ পিছুটান রোশনাই পুড়ে যায় বুকের বসতঘর ;
ছায়া মাঠের কিনারে প্রেম পরাগায়নে মুগ্ধতায় আঁচল
রাত নিরঙ্কুশ শূন্যতায় আকণ্ঠ পানে খোলসের ভিতর






Leave a Reply