নগরের বিষদাঁত

বিষধর সাপ বিচ্ছু আজকাল
নগর শাসন করছে, যেমন শোষণ করেছে পাহাড় অথবা সাগরের জলরাশি
তারাই আবার নাগরিক জীবনে অনুমোদন পেয়েছে।
কাঠকয়লা সব পুড়েছে,
এবার বৃষ্টিতে জ্বলে বোধের আগুন।

নরম শরীরে লুকিয়ে খেলা করে লৌহদানব,
ফুটপাত ক্রমশ বদলে যায়।
নদির অন্ধকারে জোয়ার আসে,
অলৌকিক প্রেতাত্মাদের বিজ্ঞাপনের
আলোয় ঝলসে যাওয়া চোখ;
আর খবরে প্রতিদিন মরদেহের পরিসংখ্যান।

রাত গভীর হলে ডাস্টবিনের পাশে
শুয়ে থাকে মৃতমানুষেরা;
যেখানে নামহীন এক বেওয়ারিশ লাশ
বড় বেশি বিভ্রান্ত…
কারণ এই শহর এখনো পুরোপুরি মরে যায়নি।

ক্লান্তি নামে বিগলিত পূর্ণিমার গায়ে,
বিষধর দাঁতগুলো কামড়ে ধরে অন্ধকার।
হয়তো একদিন
মানুষের ভিতরের কণা-আগুন
দাবানল হয়ে জ্বলে উঠবে আবার।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

2 responses to “ফারুক আহমেদ রনি”

  1. অনবদ্য লেখনী, অসাধারণ।

  2.  অ্যাভাটার
    অজ্ঞাতনামা

    সময়পোযোগি লেখা।

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading