আমারেও মনে কইরো

রুগ্ন নদীতে শেওলাধরা চাঁদ উঠলেই তোমারে মনে পড়ে
চকমকি ভাঙা হাওয়া শালিকডানায় উড়ে গেলে
তোমারে মনে পড়ে
তোমারে মনে পড়লেই কেমন যেন শূন্য শূন্য লাগে
ডাহুক ডাকলে , কলমির লতা নরম অভিমানে দুলে উঠলে
গুপ্ত নগরের ভাঙা সিঁড়ি জোৎস্নার ভিতরে কয়েনের মতো বেজে উঠতেই তোমারে মনে পড়ে
আমার মন তখন বৃষ্টিখাওয়া মাটির গন্ধে গইলা যায়
হঠাৎ সন্ধ্যা নামলে কাঁচা বাঁশপাতা ছুঁয়ে যায় ঘুম
ছায়াবউয়ের মতো কারা নদীপাড়ে চুল শুকোয়
বেদেনীপাড়ার নুপুর খুলে গেলে দূর থেকে শোনা যায়
এক নামে কে যেন ডাকতেছে
তোমারে দেখার ইচ্ছে তখন গোপন আগুনের মতো জাইগা ওঠে
বহুদূর বহুদূর আমাদের জলরঙা দিন
খয়েরি রোদের ঘাটে নোঙর ফেলে বইসা আছে
দেরি হইয়া গেলে হিজলবনের নীল বিকেলে
আমারেও মনে কইরো, মনে করিও…


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading