দায়
তুমি তখন জেগে আছো অন্য কারো ঘুমে
অবাধ্য রোদ আমার হয়ে যাচ্ছে গালে চুমে
ঘুমের ঘোরে জড়িয়ে বালিশ উষ্ণতা উত্তাপে
স্বপ্ন কী আর আটকে থাকে ঘড়ির কাঁটার মাপে!
ভাগ হয়েছি অল্প ভুলে ভাঙা পথের শেষে
রোদেরা সব মিলছে আবার দুরপাহাড়ে এসে।
কবুল
তোমাকে চিনেছি নিজেকে চেনার আগে
আমায় চিনিও তুমি বুকের পোড়া দাগে
যতটা ফাঁকি ছিলো সে অজানা নয় জানি
চায়ের ধোঁয়ায় ওড়ে মনগড়া কল্প কাহিনি!
বেহিসেবী সময়ে সঞ্চয়ে যত খুচরো ভুল
কোন কথা না বলে সব ভুল করছি কবুল






Leave a Reply