আশ্রয়

জানি ,তুমি ভীষণ ভালোবাসো আমায়
আমার পছন্দের ফুলের সুঘ্রাণ এনে দিতেও
নির্দ্বিধায় পাড়ি দিতে পারো দেশ হতে দেশান্তর।
না, এত বেশি কিছু চাই না আমি
-তুমি কী একটা ঘর দেবে আমায়?
হোক সে কুঁড়েঘর!
তবু সে ঘরখানা একান্তই আমার হবে ;
হবে দুজনার পৌঢ়ত্বের সন্ধ্যায় ধূপছায়া ঠিকানা
যেখানে বসে প্রথম যৌবনে
প্রেমরোদ্দুর ছোঁয়ার মিষ্টি মধুর স্মৃতিচারণে
দীর্ঘ রাতও জেগে কেটে যাবে।
সেই ঠিকানা থেকে কোনোদিন চাইলেও
কেউ-ই আমায় করতে পারবে না পর।
তুমি কী দেবে, আমায় এমন একটি ঘর?


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading