চলে যাবো আমি যেদিকে দুচোখ যায়,
আসলে কী চোখ পারে?
চলে যাব আমি যেদিকে দুচোখ যায়
তুমিই বলো না, আসলে কী চোখ পারে?
বিষাদঘোরের আলপিনে নিরালায়
জ্বলুন পুড়নে চাঁদ থাকে একাকারে।
প্রতিদিন রোজ মেঘও পাহাড় ফেলে
মরমিয়া মন হাহাকার মনলোকে।
চলে যাব ঠিক একবার তুমি এলে
শিশির হৃদয় বিষণ্ণ সীতা-শোকে।
শূন্য কাটলো একাকিনী পিপাসায়
সারাটা জীবন উজাড় ফতুর কোণে,
তারা ঝরে যায় স্বপ্ন অপেক্ষায়
মন কাঁদে রোজ বাতাসের সেলফোনে।
সয়ে গেছি আমি তুমি হারানোর ঢেউ।
সহিষ্ণুতার অপমানবোধ আছে,
পড়ে আছি খড় আমি আমি নেই নেই কেউ
ছায়াকায়াহীন ফসিল বটের কাছে।






Leave a Reply