তারার রাতে
আঙুলের ফাঁক দিয়ে
জলের মত গড়িয়ে যায় সময়
চিহ্ন রেখে যায়
দারুচিনি রঙ ধরা
বৃক্ষের বাকলে।
আকাশটা তারাদের দখলে আজ
রাতের গাঢ় অন্ধকারে জনপদ নিশ্চুপ
উত্তর গোলার্ধ থেকে
ছুটে আসা হিমায়িত হাওয়া
পাইনের ঝুটি ঝাঁকিয়ে দিয়ে
ছুটে যায় অজানার খোঁজে।
আঙুলের ফাঁক দিয়ে
জলের মত গড়িয়ে যায় সময়
চিহ্ন রেখে যায়
দারুচিনি রঙ ধরা
বৃক্ষের বাকলে।
আকাশটা তারাদের দখলে আজ
রাতের গাঢ় অন্ধকারে জনপদ নিশ্চুপ
উত্তর গোলার্ধ থেকে
ছুটে আসা হিমায়িত হাওয়া
পাইনের ঝুটি ঝাঁকিয়ে দিয়ে
ছুটে যায় অজানার খোঁজে।
Subscribe to get the latest posts sent to your email.
Leave a Reply