পিঁপড়ে রাজ্যের মানুষ
রাজ্যটা চিনির নয়।তবু মুখে লালা নিয়ে ক্ষুধার্থ কুকুরের মতো,
হাটে তল্লাটে দাপটে বেড়াচ্ছে কিছু মানুষ-
ধর্ষিতা শিশুর আর্তনাদে কম্পন
ভুলে গেছে খণ্ড পলিমাটি।
পাখিরা মুখ লুকোচ্ছে লজ্জায়,
পাতারা ভুলে গেছে ঢেকে দেয়ার ভাষা-
হতবাক প্রবীণ!
কেঁদে কেঁদে বলছেন,
আমার কেন মরণ হয় না প্রভু!
যাদের বেঁচে থাকার সূর্য দীর্ঘজীবি হওয়ার কথা ছিল,
বন্ধ হয়ে যাচ্ছে তাদের ভোরের দরজা।
রাজ্যটা পিঁপড়ে কিংবা সারমেয়’র নয়!
তবু তাস এর বদলে
আয়ুরেখা নিয়ে খেলছে ধর্ষকের দল!
রাষ্ট্র কি তবে ‘রেইপকার্ড’ বিতরণ শুরু করে দিলো!






Leave a Reply