তিন টুকরো বেদনা
আকাশ
ও আকাশ,
সামান্য একটু নিচে নেমে এসো,
চারদিকটা ভীষণ ফাঁকা।
নদী
ও নদী তোমার বুকে যত জল দেখি,
এ চোখের তপ্ত জলের চেয়ে –
বেশি ভারি নয়।
নারী
নারী,তোমার কোমলস্পর্শে সঞ্চারিত হয়
চিরাগত আনন্দ সংগীত।
দূরে গেলে,মধ্যরাতে নুয়ে আসে
চিরন্তন বেদনার গান ।






Leave a Reply