আমরা সমবেত হতে ভুলে যাচ্ছি
পথগুলো একাই ভ্রমণ করে অনেক রাত্রি।
অনেক সকাল দুপুর বিকেলের পথিকস্মৃতি,
বুকের ভেতরেই লিখে রাখে পথ-
মহাসড়কের দিকে মিশে যেতে যেতে ভুলে যায় নিজের নিশানা!
মানুষ সমাজবদ্ধ জীব বলেই জগতে খ্যাতিমান!
সমবেত উচ্চারণে মানুষই তাড়াবে সকল অশুভ ছায়া-
এমনই ছিল জ্যোতির্বিজ্ঞানীদের ভবিষ্যতবাণী!
এখন পথ ছেড়ে জঙ্গলগামী হচ্ছে মানুষ!
বুনো-নেকড়ের মতো
যত্রতত্র বসাচ্ছে নখর,
এ কেমন বন্যসভ্যতা চারিদিকে আজ!
মানুষ সমবেত হতে ভুলে যাচ্ছে, আর
অস্ত্রবিক্রেতার দারোয়ান হিসেবে
খুঁজে বেড়াচ্ছে, নতুন কোনো পদের চাকুরি।






Leave a Reply