যে পথ গিয়েছে মিশে বন্ধুর পথে

দেখেছো সত্যব্রত
দোপাটির বনে এখন শুঁয়োপোকাদের উৎসব ,
কল্কে ফুল জড়িয়ে আছে স্বর্ণলতা অথচ
এর পাশে রক্তজবা কিংবা কামিনী মানিয়ে যেত বেশ ;

ঝোপের ওপাশে শুয়ে আছে ময়াল সাপ
ওর শুন্য আবাসটা এখনো ভয় হয়ে ঝুলে আছে
আমাদের বোধের আঙিনায় ।

হয়তো এমনই হয়
জড়াজড়ি করে থাকে ঐশ্বর্য আর বিবমিষা
এভাবেই কিছু কিছু পথ এসে হারায়
গলির অন্ধকারে …
সময়ে নলখাগড়াও মসৃণ পথকে
করে তোলে অগম্য বন্ধুর ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading