বিসর্জন, তুমি থমকে গেছ
শব্দহীন শব্দ সংখ্যা
উদভ্রান্ত অস্থিরতা
একটু পরে মনোযোগ ছিন্ন করে
নেমে যায় পথের ধুলায়
ও আদিবাসী ও গ্রামবাসী
তোমরা কি তাকে চেনো!
আমি চিনি না বলেই জিজ্ঞেস করছি
একে তাকে তোমাদেরকে
একশ একটা প্রশ্ন মাথায়
ঘুরপাক খেতে খেতে
জামার বোতাম লাগাতে থাকে
না, ঠিক লাগানো নয় খুলতে থাকে
নয়নের মনি থেকে যারা ঝরে যায়
ঝরাপাতা তাদেরকে টেনে নেয় কাছে
ঢেকে দেয় পাতার সমুদ্রে, অগুনতি ভাঁজে
বিসর্জন, তুমি থমকে গেছ এই
তলিয়ে যাওয়া দেখে!






Leave a Reply