ইদের সঙ্গে কথপোকথন
কেমন আছো ইদ, পরম্পরার ঋতুবন্ধ প্রজননে পৃথিবী বেড়ে ওঠছে প্রস্থে দৈর্ঘ্যে, সৌহার্দ্যের আকাশ ক্ষিণ হচ্ছে, কাকেরা উড়বারও শূন্যতা এতো ক্ষিণাকায় যে ডানা মেলবারও নেই সামান্য জায়গা, মানুষেরা তোমার জন্য আয়োজনে ব্যস্ত; জৌলুস দেখাবে কে কতোটা দানবীয়, কতোটা মোমেন তারা তাও দেখবে পৃথিবীর নিরীহ মানুষগুলো।
ইদ; তোমার প্রতীক্ষায় থাকতে-থাকতে একজোড়া কাক কারেন্টে’র তারে ঝুলে আছে মৃত্যুর সমান, আর ; মানুষেরাও আলো-অন্ধকারের মুখোমুখি ব’সে মানুষ ও শয়তান চলচ্চিত্রটি দেখবে বলে সময়ের অপেক্ষা করছে ; কখন চাঁদ ওঠবে মক্কার আকাশে, বিমূর্ত বদন আর ; স্বহাস্য মুখোচ্ছবিসহ…






Leave a Reply