গোধূলির সন্ধির নৃত্য
সব ছেমা বিলাইয়ের পায়ে পায়ে মিলাই যাইতাছে, আন্দারে
হাঞ্জ্যা আইতাছে। ছোটবউ, হলগ জ্বালাও।
হাঁস-কৈতর খোপে যাইতাছে। তুমি কই যাবা, বান্দারে?
বনদ থাইক্যা আইতাছে ভাসুর। ঘোমটা দিয়া আড়ালে পালাও।
গেরামের জঙলায় জুনাক জ্বলে আর নিভে
পরাণের মন বিনোদনী কানি বকের মতো শেওরাগাছে কান্দে।
দিন ফুরাইলো, আন্দার হইলো। কে বায়ূ-আয়ু দিবে?
হেইডা হবে না- তাবিজে, কবজে। চাইল্যা যামু চান্দে।
ফান্তাভাদ, ঘাটুগান, গুদারা ঘাট এবং আফনেরে ছাইড়্যা
এই বান্দারে আন্দারে আজ্রাইল নিয়া যাইবে কাইর্যা।
হাঞ্জ্যা — সন্ধে
হলগ– প্রদীপ






Leave a Reply