মাটি মেখে
উফ্ আর পারছি না ছড়িয়ে ছিটিয়ে ক্ষতবিক্ষত হৃদয় উষ্ণ সাহারা।
অথচ ঐ আকাশ আঁচল ভরে দিতে চেয়েছিল একদিন।
পারিনি কিঞ্চিত ও নিতে,
কিন্তু কৌতুহলি কৌতুকেরা এতিম ভেবেই উপহাস করে প্রতি পদে- পদে।
ভ্যাঁপসা গরমে ক্লান্তি দূরে ঠেলে তুমি পৌঁছে গেছো তোমার গন্তব্যের আলোক উজ্জ্বল শান্তির নীড়ে।
এদিকে আমি ঘাম মুছে যাচ্ছি ভাঙ্গাচুরা দাওয়াই বসে,ভাঙা রেডিওতে ফিরোজার কন্ঠে নজরুল গীতি শুনছি
ওরা শুধায় পান চিবুতে- চিবুতে লাল ঠোঁট বাঁকিয়ে ভালো ইংলিশ লেখক বর্তমানে কে ..?
গীতাঞ্জলি ইংলিশ ভার্সন এর কোন কপি সংগ্রহে আছে..?
আমি বলি পান ছেড়ে হুইস্কি কয়েক পেক টেনে বলুন তো কার সাধ সাধ্যের মধ্যে চোলায় না হুইস্কি.. কোনটি খান সাঁওতাল দলে বসে?
চিরকালই তোর কথা বেশি আঁষ্টে।
তা, বৈষ্ণব কি পথ ভুলে মাকালির চৌকাঠে মাদুরে পেতেছেন প্রসাদ পেতে।
হ্যাঁরে, তুই ভয় পাসনা সাহিত্যের জগতে আমরা প্রবীণ সমাজের মান্যগণ্য তোকে বয়কট করলে কোঁথায় দাঁড়াবি ..! তাসলিমা নাসরিন কি তোর দীক্ষাগুরু এতো চ্যাটং চ্যাটিং কথা বলিস কোন সাহসে।
আশি হাজার ফুট তলায় মাটি চাপা দিলেও বেরিয়ে আসবে, কলমে যদি সত্যির জোর থাকে,তার জন্য তেল দিতে পারবোনা।
জানিস আমি ইংলিশ "এম,এ" হক সাহেব জাপানি ভাষায় খুব পারদর্শী একুশ বছর বিদেশে, তিন কড়ি সাহেবের ইংলিশ গ্রামার স্কুলে - স্কুলে।
জানেন তো আমার পছন্দের নজরুল অল্পশিক্ষিত, রবিঠাকুর প্রথম বার ব্যারিস্টারি পড়তে অকৃতকার্য হয়েছেন তবুও উনাদের ধারে কাছে তো দুরের কথা উনাদের পায়ের ধূল ও হতে পারবেন না সাত জন্মে।
থাক তুই তোর মাটি মেখে,
ছেঁড়া কাঁথায় লাখ টাকার স্বপ্ন সাজিয়ে, অবাস্তব স্বপ্ন আগলে।
মাতৃভূমির মাটি লক্ষ কোটি মাণিক এর চেয়ে খাঁটি, হৃদয় রাখবো জীবন বায়ুর মতোই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে।
Leave a Reply