মেঘে মেঘে উড়ে
মেঘের সনে সনে
ভাব হয়ে যায় হন্যে
উড়ি হারিয়ে ঠিকানা।
গর্জে উঠে দেয়া
নেই কোন পরওয়া
হৃদয় তো মানে না মানা।
ফেলে আসা দিনে
মধুর সব চিন্তনে
যে স্বপ্ন দিল প্রেরণা।
মূঢ় মন পেতে চায়
আজ বড় আকুলায়
যা হারাল দেয় বেদনা।
সেই বৃষ্টির ফোঁটায়
ভিড় করে সব দাঁড়ায়
ডুববে কি মনের আঙ্গিনা?
যত কদমের গৌরব
ভেসে আসা সৌরভ
বলে, আমাকে ভুলনা।





Leave a Reply