যদি আর না ফিরি

যদি আর না ফিরি 
মানুষের বেশে তোমাদের কাছে ....
তবে খুঁজে নিও  মাতলার জলে ,আম কাঁঠালের বনে শালিকের দেশে ,
উদাসী বাউলের গানে
চৈত্রের বাতাসে উড়া ধূলোর মাঝে !
যদি আর না ফিরি মানুষের বেশে
গাজন তলার মাঠে ,
আঁধার রাতে একলা জাগা
আমার মায়ের কোলে
তবে খুঁজে নিও
সব হারাদের মাঝে !
যদি আর না ফিরি
মানুষের বেশে
তুমি খোলা জানালার ধারে
দেখো নীল আকাশের দিকে চেয়ে  সাদা মেঘের ভেলা চড়ে যাবো আমি নিরুদ্দেশে  !
যদি আর না ফিরি
খুঁজে নিও  তোমার চোখের তারার মাঝে ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading