কবিতার সাথে বসবাস
কবিতার সাথে বসবাস আজ বহুদিন।
কত বেলা গেলো, কত কত ক্ষণ;
কবিতা প্রহর, কবিতা গহন, কবিতা ভ্রমণ মন।
কবিতার সাথে ছলা কলা, কবিতার সাথে গান;
কবিতা যেন প্রাণেই বাজে;
কবিতাই তো প্রাণ!
সারাদিন যায়, হাসি কান্নায়, মুহুর্ত যায় গভীর;
কবিতা সাজে প্রাণের মাঝে;
কবিতা বোঝে মন;
কবিতায় বসে কত প্রজাপতি, কত রূপ, তার কত রং;
কবিতা বোঝে বিষন্নতা, আনন্দ ও খুশি;
কবিতা হাসে প্রাণের ধারায় রুধিবে তারে কেবা!
কবিতা থাকে হৃদয় জুড়ে ব্যাথায় সেই তো সেবা!






Leave a Reply