আজ তুমিময় আমি
তোমাকে এক ঝলক দেখেই
তড়িৎ চাবুকের ঘা খেল গোটা শরীর...
আহা! কি অপরূপ সেজেছ তুমি
পরনে চাঁপা রঙের শাড়ী
তাজা ফুলে সাজানো খোঁপা
গভীর মমতায় রাঙানো ঐ দুটি
কালো হরিণ চোখ...
মন একাকার হয়ে যায় তোমার মাঝে
উচ্ছৃঙ্খল হতে ইচ্ছে করে চোখে
চোখ পড়লে...।
আমাকে বেহায়া ভেবো না
কি করবো আমি?
হৃদয়ে যে ঝাঁকুনি লাগে!
মন যে তুমিময় হয়ে ওঠে...!
আচ্ছা! তুমি কি আমার অনন্ত এক
স্বপ্নময়ী রাত্রি হতে পারো না?
কিম্বা তুমি আমার. তীব্র শীতের
উষ্ণতম স্পর্শ হতে পারো না?
পারো না কি নীল দিগন্তে নীল
পাহাড়ের ঝর্ণা হতে?
তুমি পার! পার! পার!
আজ তুমিময় আমি...।






Leave a Reply