পথ চেয়ে থাকি
মাধবীলতা আমার চোখ ভিজিয়ে যায়,
আমার মনের আকাশে জমে থাকা কালো মেঘগুলো
বৃষ্টি হয়ে ঝরিয়ে যায়,
নানা রঙের ফুলগুলো মনে করিয়ে দেয়
আমার ফেলে আসা নানা রঙের দিনগুলো।
বৃষ্টিস্নাত কামিনির ঘ্রাণ
আমার হারানো যৌবনে সুবাস ছড়ায়,
স্মৃতির পাতায় ভেসে ওঠে তার সাথে প্রথম দেখার ক্ষণ
প্রথম আলাপেই যে আমায় দিয়েছিলো গুচ্ছ কামিনী ফুল,
টেবিলে রেখেছিলেম দোলনচাঁপা,
ভরে ছিল ঘর দোলনের ঘ্রাণে,
তার আঙুল আমার চিবুক ছুঁয়েছিল,
জানালার পর্দা বাতাসে দুলছিল
বৃষ্টির আঁচ লাগছিল গায়ে।
শেষবার যখন এল শ্রাবণের পূর্ণিমাতে মাধবীলতা ফুল হাতে
মেঘ আর চাঁদের লুকোচুরি ছিল আকাশে,
দোলনায় দুলেছিনু ফুলের সুবাস ছড়ানো রাতে,
ভেসেছিলেম প্রেম ভেলায় উচাটন মনে।
আজও মাধবী ফোটে,সন্ধ্যার বৃষ্টিতে কামিনি ভিজে,
চোলনচাঁপা সুবাস ছড়ায়,
শুধু তুমি নেই পাশে মুখোমুখি বসিবারে,
দিন চলে যায় প্রকৃতির নিয়মে তোমার বিহনে
আজও আমি পথ চেয়ে থাকি নিশীথ রাতে বিজন ঘরে।।
Leave a Reply