পিয়াল রায়

অন্ধকারে ছুঁড়লে কেন ঢিল
অন্ধকারেই তাল হল যে তিল

অন্ধকারেই জামার ভিতর হাত
করলে তুমি তোমায় আত্মসাৎ

খেললে এমন জীবন মরণ খেলা
অফিস টাইম রান্নাবাড়ির ঠেলায়

কী আর হবে এখন যদি আঁকো
ওই উঠোনে সহজসরল সাঁকো

লেবুফুলের গন্ধ নিয়ে চুলে
এখন যদি দাঁড়াও হৃদয় খুলে

কিছুই তো নেই ধুলোর মুঠি ছাড়া
ভেজা ভেজা অন্ধকারের পাড়ায় —

সে আর নিতে আসবে বলো কারা? 


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending