- Powered by
- WordPress
-
সাঈদা আজিজ চৌধুরী
অস্তিত্ব নীরবতার আকাশে অসংখ্য নক্ষত্রফুলভালোবাসার দহন তখন ধোঁয়া ওঠা গরম কফির মগনারীর চারপাশ ঘিরে কোমলগন্ধা সন্ধ্যার ফুলপাহাড়ী মেঘ আর তন্বী নারীর চোখে মুখে দিগন্তের হাসিঅতল ঘুম ভেঙে জাগে কলকল হাঁসের নদীকে যেনো সব সীমারেখা অতিক্রম করে কাছে আসেকানে কানে ফিসফিস—ভালোবাসি ভালোবাসিনারী তখন কিশোরী মন উচাটন ভীষণ চঞ্চলহাতে থাকা কাজ খসে পড়ে কিশোরী স্থির হয়ে বসেভাবে—…
-
রুকসানা হক
লগ্নিপত্র সত্যটা এমনিমানুষই মানুষের স্বপ্নের চোখে পাথর ছুঁড়েতুমি যখন নীল সমুদ্র বরাবর হাঁটতে হাঁটতে আলোর দরোজায় পৌঁছে যাবেতোমার কোলাহল পদক্ষেপে বালির স্তূপশরীর থেকে সময়ের নিঃশ্বাস বিলুপ্তপ্রায়।এক আকাশ বৈধতা নিয়েও ঢেউয়ের শব্দগুলো যতই ওড়াবেমানুষই তোমার অদ্ভুত মুখের সামনে আরো অদ্ভুত হবে।সত্যটা সবসময়ই কঠিনআগুনের গল্পে যেমন শেষ জবানবন্দী এগিয়ে রাখার তাগিদস্ক্রিনে আলোক বর্তিকা ভেসে উঠলে ঝুঁকে দেখবে…
-
ফারুক আহমেদ রনি
একটি দাঁড়কাক ও কাকতাড়ুয়া একটি দাঁড়কাক বসে আছে কাকতাড়ুয়ার ফসিল মস্তকে,শূন্য মাঠজুড়ে নেমে আসে নিঃশব্দ ধূসর বিকেল,মাটির গায়ে লেগে থাকে সময়ের শুকনো ক্লান্তি,দিগন্ত যেন ভাঙা আয়নায় প্রকৃতির বিকৃত মুখ। ঘাসের ফাঁকে জমে থাকে অদেখা দিনের অবশিষ্ট নিঃশ্বাস,হাওয়ায় পোড়া স্মৃতির গন্ধ, পুরোনো ঋতুর ছাই,কেউ আর হাঁটে না এই পথ ধরে; পথই হারিয়েছে গন্তব্য,প্রহরগুলো থমকে যাওয়া বিধ্বস্ত…
-
মিথিলার স্বাধীনতা
ফারুক আহমেদ রনি মিথিলা আবারও বিশ্বাসকে টেনে হেছড়েশরবিদ্ধ নাভিতে নিয়ে আসতে চেষ্টা করছে,নাড়ি বলে কথা…বিশুদ্ধ উচ্চারণে আজ সে অগ্নিমানবিসঙ্গিন সময়ের প্রতিনিধিত্ব করছে তার বিবেক!অশ্লিল নৃত্যরত পঙ্গপাল খেয়ে নিচ্ছে তার মহেন্দ্রস্বপ্নমিথিলা অবাক চেয়ে থাকে;কেমন ফিকে হয়ে যাচ্ছে সময়কুয়াশার ছায়ায় অজগরে বিষেয় ছোবলমিথিলার কুসুম স্বত্বাকে কলঙ্কিত করছেআরো বিষাক্ত আর্থ্রোপোডার নীল জিভ। মুজিবনগরের আকাশে পুড়ছে পূর্ণিমার চাঁদএখনও কি…
-
সম্পাদকীয়
ইতিহাসের ঋণ, প্রশ্নবিদ্ধ বর্তমান বাংলাদেশ। একটি নাম, যার প্রতিটি অক্ষরে মিশে আছে রক্ত, বেদনা ও অদম্য আকাঙ্ক্ষা। একটি পতাকা উড়েছে বলেই আমরা স্বাধীন নই; আমরা স্বাধীন কারণ সেই পতাকার নিচে অসংখ্য অচেনা-অজানা মানুষ নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ তাই কেবল একটি সামরিক বিজয়ের ইতিহাস নয়; এটি ন্যায়, মর্যাদা ও আত্মপরিচয়ের চূড়ান্ত প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার…
-
নশ্বর স্বাধীনতা
ফারুক আহমেদ রনি আমার সুখগুলো কেড়ে নিয়েছে নশ্বরতা,কবে থেকে মুখ থুবড়ে পড়ে আছি বিশ্বাসের উঠোনেতবুও বাতাসে ভেসে আসে এক অদৃশ্য আহ্বান,লাল-সবুজের ভাঁজে লুকানো অনন্তপ্রণয়। স্বপ্ন ছিল ভেতরের মানুষটা একদিন মুক্ত হবে,পরাধীন অন্ধকার থেকে ছুটে যাবো আলোর গন্ত্যবে,কিন্তু সময়ের গোপনস্রোতে হারিয়ে যাচ্ছে অস্তিত্বতবুও আমি অপেক্ষায় থাকি, বিমূর্ত প্রতীক্ষায়। আমার বাবা, স্বাধীনতার স্বাদ নিতে পারেননিমাটির ভেতর মিশে…
-
ফারুক আহমেদ রনি
একুশফারুক আহমেদ রনি এই যে ভোরের আগে এক ধরনের নীল নৈঃশব্দ্যতার ভেতরেই লুকানো আছে উৎরনের বীজ। ফাল্গুনের অন্তঃশিরায় সেদিনজেগে ওঠেছিল এক লাল স্বরবর্ণসময়ের ত্বকে খোদাই করা একটি নিষিদ্ধ উচ্চারণআর অদৃশ্য শব্দ আর অক্ষরের প্রতিধ্বনি।আজ সময় নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। গুলির ধাতব বিকেলে দেখেছিসিরাজের উলঙ্গ তলোয়ারসেদিন সূর্যের কপালে এঁকে দিয়েছিল ছায়া,বিষাদ ছিল… তবুও অপরাজিত বাংলা,বারবার…
-
ফারুক আহমেদ রনি
নগ্ন অধ্যায়ের স্থপতি আমাদের ঘর-সংসার, গৃহস্থালি, সব বেদখলে গেছে,কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই,কারণ আমাদের বিশ্বাসটুকু সহসা নৃশংস ঘাতকহয়ে আজ অন্ধকারকে পাহারা দিচ্ছে। আমরা বীভৎস আগুনের সাক্ষী,যে আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষ্ণ পক্ষের চাঁদ,মধ্যাহ্নের জঠরে লালিত গোধূলির রঙিন পালক।নীরব আর্তনাদ আর পোড়া স্মৃতি নিয়েআমরা ইতিহাসের নগ্ন অধ্যায়ের স্থপতি। আমাদের ক্রোধ, ঘৃণা আজ নির্বাসিত উত্তরাধিকার,বিগলিত মোমের…
-
কবি দিলারা হাফিজ এবং তাঁর কবিতায় দার্শনিক অন্বেষা
–ফারুক আহমেদ রনি বাংলা কবিতার সমকালীন পরিসরে কবি দিলারা হাফিজ এমন এক নাম, যার কবিতা পাঠককে টানে ভাষার উদ্যম, স্মৃতি, ইতিহাসবোধ, অতীন্দ্রিয় অনুভূতি এবং গভীর মানবিকতায়। তার কবিতায় প্রেম যেমন আছে, তেমনি আছে দেশ-সময়-যুদ্ধ-রাজনীতি, আরো আছে নারীর জীবনের গভীর বেদনা, শরীরবোধ, অস্তিত্বের নিঃসঙ্গতা ও তীব্র সংবেদনশীলতা। কবি দিলারা হাফিজ. আমার দীর্ঘ পরিচয়ের এক প্রিয় মানুষ…
-
আসাদ মান্নানের কবিতা: মানব অস্তিত্ব ও আধ্যাত্মিক অন্বেষণ
শুভ জন্মদিন প্রিয় কবি- আসাদ মান্নান কবি আসাদ মান্নান জন্ম ৩ নভেম্বর ১৯৫৭ সালে চট্রগ্রামের সন্দ্বীপে। সত্তর দশকের প্রথম সারির অন্যতম শক্তিশালী কবি। তৎকালীন সাহিত্য আন্দোলনে নিজস্ব কাব্য শৈলী এবং স্বতন্ত্র কাব্যধারার মাধ্যমে উপস্থিত হন এবং তিনি বাংলা সাহিত্যে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।তাঁর কাব্যবুননে নিজস্ব ধরণ কৌশল বা রীতি তাঁর স্বকীয় প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে আসছেন।…
-
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সাহিত্যের শিকড় এবার কলকাতায়
সাহিত্য-সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন কলকাতার সাহিত্য সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো এক নতুন দিগন্ত। গত শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো যুক্তরাজ্য (ইউকে) ভিত্তিক দীর্ঘ ২৭ বছর ধরে প্রকাশিত দুটি বহুল প্রসিদ্ধ সাহিত্য পত্রিকা- ‘শিকড়’ এবং ‘গ্লোবাল পোয়েট অ্যান্ড পোয়েট্রি’-কে কেন্দ্র করে শিকড় গ্লোবাল সাহিত্য ফোরাম ও পাবলিশার্স,…
-
শিকড় গ্লোবাল সাহিত্য ফোরাম অ্যান্ড পাবলিশার্স-এর কলকাতা অধ্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন
স্মারকগ্রন্থ ও ‘Ashes and Ink’ কাব্যগ্রন্থের পাঠউন্মোচনসহ শিকড় গ্লোবাল সাহিত্য ফোরাম অ্যান্ড পাবলিশার্স-এর কলকাতা অধ্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন ও বহুভাষিক অনন্য সাহিত্যসন্ধ্যা. গত ২৪ অক্টোবর ২০২৫, কলকাতার বালিগঞ্জস্থ কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে অনুষ্ঠিত হলো শিকড় গ্লোবাল সাহিত্য ফোরাম অ্যান্ড পাবলিশার্স-এর কলকাতা অধ্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিকড় স্মারকগ্রন্থ ও ‘Ashes and Ink’ কাব্যগ্রন্থের পাঠউন্মোচন।সাহিত্য হচ্ছে এক সৃজনশীল শক্তি,…
-
শোক সংবাদ
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে শিকড় সাহিত্য পরিবার গভীরভাবে শোকার্ত ও শ্রদ্ধাবনত। তাঁর প্রজ্ঞা, সাহিত্যচেতনা ও মানবিকতার আলো আমাদের পথচলার চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। — শিকড় সাহিত্য পরিবার বাংলা সাহিত্য ও মননের আকাশে আজ গভীর শোকের নীরবতা। আমাদের প্রিয় অভিভাবক, শিকড় সাহিত্য পত্রিকার অন্যতম উপদেষ্টা, প্রখ্যাত সাহিত্যিক ও প্রাজ্ঞ চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর…
-
লাসজলো ক্রাস্নাহোরকাই: সময়ের প্রলয় থেকে উঠে আসা এক শব্দতপস্বী
২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন হাঙ্গেরির মহাকাব্যিক ঔপন্যাসিক লাসজলো ক্রাস্নাহোরকাই। যিনি ভাষাকে পরিণত করেছেন ধ্বংসের অন্ধকারে আলোকিত এক শিল্পে, যাঁর বাক্য, দীর্ঘ ও মন্ত্রমুগ্ধকর, ছুঁয়ে যায় অস্তিত্বের গভীরতম শূন্যতাকে। সুইডিশ একাডেমি তাঁকে সম্মানিত করেছে “তাঁর মন্ত্রমুগ্ধকর ও দূরদৃষ্টিসম্পন্ন সাহিত্যকর্মের জন্য, যা মহাপ্রলয়ের বিভীষিকাতেও শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করে।”এই ঘোষণার সঙ্গে সঙ্গে ক্রাসনাহোরকাই যোগ দিলেন…
-
সাহিত্যিক, সাংবাদিক ও ছড়াকার মিলু কাশেমের অকাল প্রয়াণে শিকড় পরিবারের শোক ও শ্রদ্ধাঞ্জলি
আমি যখন দিলু নাসেরের পুরস্কার প্রাপ্তির আনন্দের খবরটি শেয়ার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাকে শুনতে হলো প্রিয়জন মিলু ভাইয়ের প্রয়াণের সংবাদ। যদিও তিনি গত ৩/৪ দিন ধরে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, তবুও তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছি না। মিলু কাশেম ও দিলু নাসের পরিবারের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক সেই আশির দশক থেকে। মিলু ভাই…
-
লন্ডনে বইমেলা: প্রবাসে সাহিত্য ও সংস্কৃতির সেতুবন্ধন
প্রবাস জীবনের ব্যস্ততার ভিড়ে থেকেও যখন আমরা নিজেদের ভাষা, সাহিত্য আর সংস্কৃতির শেকড় খুঁজে ফিরি, তখন বাংলাদেশ বইমেলার মতো আয়োজন আমাদের কাছে হয়ে ওঠে প্রাণের উৎসব। আজ থেকে শুরু হলো দুদিনব্যাপি ১৪ ও ১৫ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বইমেলা ২০২৫। আয়োজন করছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য । একটি…
-
তমিজ উদ্দীন লোদী: কবি ও কবিতার প্রতীক
তমিজ উদ্দীন লোদী: কবি ও কবিতার প্রতীক কবিতা হলো এক শৈল্পিক দ্যুতি, যেখানে অনুভূতি, চিন্তা এবং সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি এক সাথে প্রাণবন্ত হয়। এটি হৃদয়ের নীরব স্পন্দন, যেখানে আবেগ শব্দের রূপে ফোটে, আর চিন্তারা বিস্তৃত অনন্তের খোঁজ পায়। কবিতার প্রতিটি ছন্দ, প্রতিটি রূপক, প্রতিটি ব্যঞ্জনা পাঠকের দৃষ্টি নতুন দিশায় ঘুরিয়ে নিয়ে যায়। কবিতা শক্তি দেয়-…
-
হাফসা নূর
কালরাত, পঁচাত্তরের ১৫ই আগস্ট সেই রাত ছিল না কেবল অন্ধকারছিল রক্তের লাল কুয়াশায় ঢাকা আকাশ,ছিল বারুদের ভারে ঝিমিয়ে পড়া বাতাস,ছিল বজ্রবাণের গর্জনে কেঁপে ওঠা প্রাসাদবিশ্বাসঘাতকতার গহ্বরে ডুবে যাওয়া সমগ্র এক জাতি। ৩২ নম্বরের আঙিনা সেদিনছিল যেন ছিন্নমাথা স্বপ্নের সমাধিক্ষেত্র;পিতার হৃদয়ে বিধল সীসার তীর,বাংলার বুক চিঁড়ে ছিটকে পড়ল রক্তের জোয়ারযেন ইতিহাসের নদী লাল স্রোতে ভেসে যাচ্ছে।…
-
ড. ধনঞ্জয় সাহা: ছড়া সাহিত্যের এক আলোকিত নাম
– নজমুল হেলাল বাংলা ছড়া সাহিত্যে একটি আলোকিত নাম ড. ধনঞ্জয় সাহা। জন্ম ১৯৫৭ সালে এবং বেড়ে ওঠেন কুমিল্লা জেলার মোহনপুর গ্রামে। কবি ছোটবেলা থেকেই মেঘনা নদীর পাড়ে বড় হয়েছেন। নদীর পাশের সেই নিঃশব্দ প্রকৃতি, সূর্যাস্ত আর ভোরের নরম আলো তাঁর মনকে ছুঁয়ে যেত প্রতিদিন। পাখিদের কলরব, কুয়াশায় ঢাকা সকাল, আর নৌকার ধীরে ভেসে চলা…
-
কবি ও কবিতার শব্দে প্রাণবন্ত পোয়েট্রি ইন দ্যা পার্ক
শিকড়ের রজতজয়ন্তীকে সামনে রেখে আয়োজিত ব্যতিক্রমী কবিতা সন্ধ্যায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা পূর্ব লন্ডনের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভিক্টোরিয়া পার্ক যেন সেদিন পরিণত হয়েছিল এক কাব্যিক রাজ্যে। প্রবাসে বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্য পত্রিকা ও শিকড় ফোরাম পেরিয়ে এসেছে তাদের ২৫ বছরের গৌরবময় পথচলা শিকড় তার রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজন করে পোয়েট্রি ইন দ্য পার্ক, ব্যতিক্রমধর্মী…
-
শুভ জন্মদিন, কবি মোহাম্মদ ইকবাল
কবি পরিচিতি; মোহাম্মদ ইকবাল কবিতা, গবেষণা ও সাংস্কৃতিক অঙ্গনের এক অনন্য নাম। তাঁর লেখায় যেমন রয়েছে আত্মজিজ্ঞাসা ও মানবিক উপলব্ধি, তেমনি আছে সময়ের খোঁজ, শিকড়ের টান ও সমাজবাস্তবতার চিত্রায়ণ। জীবনের বহুবর্ণ, বহুস্তর রূপ-রূপান্তর তাঁর লেখনীতে ধরা পড়ে এক স্বতন্ত্র কাব্যভাষায়। মোহাম্মদ ইকবালের জন্ম ২৯শে মে, ১৯৬২ সালে, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মৌলভীবাজারে, যা বৃহত্তর সিলেট অঞ্চলের…
-
গ্লোবাল এবং শিকড়-এর পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
আজ ২৪শে মে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মদিনে আমরা গ্লোবাল এবং শিকড়-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই এক মহাপ্রাণ কবিকে, যিনি ছিলেন বিদ্রোহের কণ্ঠস্বর, একতার দূত, এবং এমন এক দীপ্তি, যা আজও প্রজন্ম থেকে প্রজন্মে আলো জ্বালিয়ে যাচ্ছে। নজরুল শুধু কবি নন, ছিলেন এক বিদ্রোহী আত্মা , যিনি শব্দে-শব্দে শোষণের বিরুদ্ধে বজ্রঘাত করেছেন। তাঁর…
-
ফারুক আহমেদ রনি
সূর্যের শরীর গ্রাস করেছে কালোমেঘ বুনো জংলার আড়ালে ক্ষয়ে যায় পূর্ণিমা। নিঃসঙ্গ আজ কোটি কোটি নক্ষত্র, থমকে গেছে নিঃশ্বাস আলখেল্লার ভেতর চাপা এক নির্বাক আর্তনাদ। অপসৃত আজ স্বাধীনতা!
-
ফারুক আহমেদ রনি
কবিতা কবিতা আমাকে দিয়েছে অমরত্বের পূর্ণতাকবিতায় জেগে আছে ঐশ্বরিক প্রাণ।ধূসর ধোঁয়াময় বিধ্বস্ত শহর, তবুওকবিতার দৃষ্টি স্পর্শকরে সুনীল আকাশ,অমাবস্যায় জ্বলজ্বলে জ্যোতির্ময় আলোশূন্যাবর্তে নুয়ে আসে স্বর্গের সিঁড়িঅস্তিত্বে ভেসেওঠে পুণ্যের সরোবর। কবিতায় জ্যোৎস্নার ফোটা ফোটা শিশির জ্বলেউষ্ণ প্রসবনে লক্ষ তারাদের উজ্জ্বল শরীর।কবিতা শিখিয়েছে আয়ুষ্মান বন্দনাআগুনের বিপক্ষে শব্দের জলকোমল মহিমা।শব্দেরা জ্বলে, দহন শেষে উড়ে যায় ছাই,ছাইয়ের বুকেই জেগে ওঠে…
-
সালমা বেগম
আমি নারী, সৃষ্টির শ্রেষ্ঠ উপহার আমি নারী! আমি অনন্যা! আমি শাশ্বত!আমাকে ছাড়া ইতিহাস জন্ম নেয় না।যারা ইতিহাস জন্ম দেয় আমি তাদেরই প্রসূতি।তাই সৃষ্টিপর্বের আমিও এক অংশিদার।আমি নারী-নদীর মতো বহমান,গভীর, বেগবান, অবিরাম বয়ে চলি,কখনো শান্ত, কখনো প্রেয়সী প্রেমময়,আবার কখনো গর্জে উঠে ভেঙ্গে ফেলি বাঁধ,আবার নিজেই গড়ে তুলি আপন চলার পথ। আমি নারী-আলোর ছটায় ছড়িয়ে পড়ি,প্রেমের উষ্ণতায়…
-
একুশের ইতিহাস ও মাতৃভাষার গৌরব
রক্তের অক্ষরে লেখা এক ইতিহাস- একুশে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন শুধু একটি রাজনৈতিক দাবির বিষয় ছিল না; এটি ছিল আমাদের আত্মপরিচয় রক্ষার লড়াই, শিকড়ের টানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম।এটি কেবল একটি তারিখ নয়, বরং বিশ্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে বাংলা ভাষার একটি অমরত্বের ইতিয়াস। যেখানে মিশে আছে বাঙালির আত্মপরিচয়ের গৌরবের অধ্যায়। একুশ মানে অবিনাশী সেই…
-
ভীষ্মদেব সূত্রধর
১ক্লান্ত সূর্য শোবার আগে জানলার পর্দা সরিয়ে পড়ার টেবিলে বসে ঘাস ফড়িংখাদ্য নেই, দুটো শুকনো চিঁড়ে আছে ছিটানো-ডেস্কের পায়াভারী সংসারমাথা উপুড় করা চশমায় গোলাপি রঙপঠিত পৃষ্ঠা নম্বর ৩০৯-এ মোটা কালির দাগতার সাথে শীষ ভাঙা ধানের লক্ষ্মী-ছড়াতুমি জানোই না- বিড়ালের কি বাঁদরের অথবা পাখির মুহূর্ত যন্ত্রণাঅজগর বৃত্তির আঙুল কেন ফোলা! ২ বনের ভেতর দিয়ে হেঁটে হয়েছি…
-
চন্দনকৃষ্ণ পাল
অন্য জীবন ঘাসের গন্ধ আজ হারিয়েছি সাড়ে তিন যুগফড়িং এর হাঁটা চলা নিষিদ্ধ এই জনপদেকী নিয়ে থাকি আমি?উদ্ভট শব্দ আর বিচিত্র গন্ধ নিয়ে,সাথে আছে উড়ন্ত ধূলো-যে ধূলোতে মিশে আছে কফ কাশ থুথুর জীবন। এ জীবন চাইনি তো!পেয়ে গেছি ক্ষুধার জ্বালায়!
-
সৌম্যেন্দ্রনাথ গুহরায়
শিরোনামহীন কবিতা ঠিক এইখানে এইখানে জমে আছে জমে যাওয়া কথা যতোবলবো বলবো করে বলা হয়নি আজ ওসবাই ঘুমিয়ে আছে যদি ঘুম ভেঙে যায়এইখানেইতো গাঁটছড়া বেঁধেছে জীবন মৃত্যুর সাথে ।কতবার কতো অনুযোগে অভিমানে ক্লান্ত দীর্ঘশ্বাসে চাদরে ঢেকেছি সবজমানো যতিচিহ্ন সাজানো সংলাপ বেঁচে থাকার ঘষটানিতাঁতে ও মাকুতে । আসলে সবাই ঘুমোতে চায়এক ঘুম থেকে অন্য এক ঘুমের…
