কামরুজ্জামান গোপন
দগ্ধ দলিত রাত নিরকাশ নদীর নম্রতায় ভাসে
নির্ঘুম নৌকো এই শ্রাবন্তী প্রহরে—
বিচুর্ণ প্রান্তরে ব্যথা ও ইতিহাসের হাহাকার
সারা পৃথিবীর কান্না কুড়িয়ে এনেছে মেঘেরা
ঢেলে দেবে উদ্ধত পর্বতে শিশুদের রক্তের স্মৃতি
শোক যন্ত্রণা অশ্রুর চিৎকার
সুর্যাস্তের কর্তিত মস্তকে জমাট আঁধারের মুকুট
মায়া স্বপ্ন ফেঁড়ে অরণ্যের নাড়ি ছিঁড়ে
বেরিয়েছে সভ্যতার কাঁটাবনে মরুর মন্ত্রণা—






এখানে আপনার মন্তব্য রেখে যান