মাসুদ মুস্তাফিজ
আমি কী বিমুঢ় সময়ে বেঁচে আছি—
এলিন জোছনায় আমার রাস্তা পুড়ে যাচ্ছে বাতাস
আর মায়াজাল উঠে আসছে কতোকিছুর অনির্দিষ্ট ভয়ে
হায়রে দূরগামী প্রেমের শব্দজল!
তুমি আসো হৃদয়জ ঠিকানায়—শুধু স্মৃতি কাছে আসে না
এই চন্দ্রধরপুর শীতরাতে দু:খরঙ্গ চিত্রশালায়
পলকের তীব্র জলোচ্ছাস মায়াবি ছায়া হয়ে সরে যায়
দিগন্ত হারালাম—সাতবর্ণের স্বপ্নে আড়ালে অলক্ষপথে
ও মানুষ ও মানুষমগ্নতার নীলরেখা অস্তিত্বের আলোক
আর শীলভদ্রের কল্লোলিত লিপিছেয়ে—
মানুষ এসেছে কোনো জটিল রহস্যের গতির শিহরণ থেকে !






এখানে আপনার মন্তব্য রেখে যান